POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ

শান্তুু ধর | প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ৮:৩৫ অপরাহ্ণ

কচুয়ায় শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার এলাকাবাসীর পক্ষে অভিভাবক মো. আবুল বাশার চাঁদপুর জেলা প্রশাসক বরাবর একটি অভিযোগ করেন।

অভিযোগের বিবরণে জানা যায়, কলেজে বর্তমানে কমর্রত সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামানকে অধ্যক্ষ হিসাবে নিয়োগ দেওয়ার জন্য প্রায় ৪ বছর যাবৎ বারবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ও নিয়োগ বোর্ড গঠন করে কলেজে লক্ষ লক্ষ টাকা লোপাট করা হয়েছে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোনয়নের ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনিয়রিটি অনুযায়ী প্রথম ৫ জনের মধ্যে ১ জনকে নিয়োগ দেয়ার বিধি থাকলেও ২০২২ সালের ৬ সেপ্টেম্বর মো. মনিরুজ্জামানের যোগসাজশে ৮ম ব্যক্তি মমিনুর রহমান ভুঁইয়াকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়। নিয়োগ বোর্ডে গভর্নিং বডির সদস্যের স্নাতক সনদ ছাড়াই তাকে মনোনয়ন দেয়া হয়েছে। এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি লংঘিত হয়েছে।

পূর্বের ন্যায় সহযোগী অধ্যাপক মো. মনিরুজ্জামানের যোগসাজশে একই ডেমি প্রার্থী দিয়ে নিয়োগ নির্বাচনী বোর্ডে প্রার্থী মনোনীত করা হয়েছে। গভর্নিং বডির সভাপতিসহ অন্যান্য সদস্যদের মোটা অংকের টাকার বিনিময় তাদেরকে হাত করা হয়েছে। ভুয়া ভাউছারের মাধ্যমে কলেজের কোষাগারের টাকা থেকে অবৈধভাবে আর্থিক লেনদেন করা হয়েছে। যোগ্য ও ভালো প্রার্থী যেন পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে সে ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া মো. মনিরুজ্জামান গভর্নিং বডির মিটিংয়ের নামে সভাপতিসহ অন্যান্য সদস্যদের কলেজের নিজস্ব তহবিল হতে প্রচুর অর্থ সম্মানি হিসেবে প্রদান করে,যা অস্বাভাবিক।

মো.মনিরুজ্জামান পূর্বে বাতিলকৃত নিয়োগ পরীক্ষায় বোর্ডের সভাপতি চাহিদানুযায়ী অর্থ না পাওয়ার অধ্যক্ষ প্রার্থী মো. মনিরুজ্জামানকে অযোগ্য ও ডেমি প্রার্থী বলে নিয়োগ দেননি। পরবর্তীতে সভাপতিকে ম্যানেজ করে মো. মনিরুজ্জামানকে নিয়োগ দেয়া হলে বিধিমোতাবেক হয়নি বলে জাতীয় বিশ্ববিদ্যালয় তা বাতিল করে দেয়।

২০২২ সালের ১৮ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ফাহিমা সুলতানা কর্তৃক প্রেরিত একটি নোটিশে জানা যায়, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ নিয়োগ নির্বাচনী বোর্ডে বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি দ্বারা ২৩ সেপ্টেম্বর তারিখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়া অধ্যক্ষ নিয়োগের আবেদনটি বিবেচনার সুযোগ নাই মর্মে একটি পরিপত্র জারি করে। বিধিমোতাবেক পুনরায় ২টি বহুল প্রচারিত জাতীয় দৈনিক পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় নিয়োগ কার্যক্রম গ্রহণ করার জন্য বলা হয়।

কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাজমুল হাসান কলিম উল্যাহ অধ্যক্ষ নিয়োগের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা লঙ্ঘন করে পুনরায় আজ শুক্রবার অধ্যক্ষ নিয়োগের জন্য নিয়োগ বোর্ড গঠন করে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমিনুর রহমান ভুঁইয়া বলেন, আমি ভারপ্রাপ্ত হওয়ার আগেই রেজুলেশন করা হয়। সে সিদ্ধান্ত মোতাবেক পরিচালনা পরিষদ সম্মানী নিচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সরকারি বিধি মোতাবেকই হচ্ছে।

এ বিষয়ে মুঠোফোনে কথা বলতে চাইলে কলেজ গভর্নিং বডির সভাপতি ড. নাজমুল হাসান কলিম উল্যাহ বলেন, আমি একটা মিটিংয়ে আছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন