POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বামীর সাথে অভিমান, সন্তানকে বিষ খাইয়ে গৃহবধুর আত্মহত্যার চেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩ | সময়: ৫:৩৭ অপরাহ্ণ

মতলব দক্ষিণ উপজেলার দক্ষিণ নলুয়া এলাকায় স্বামীর সাথে অভিমান করে কন্যা শিশু সন্তানকে বিষ খাইয়ে নিজেও বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে সুমি আক্তার (২৫) নামের এক গৃহবধু।

বৃহস্পতিবার সকালে নলুয়া এলাকার বোয়ালিয়া গ্রামে প্রধানিয়া বাড়ীতে এই ঘটনা ঘটে। সুমি আক্তার ওই বাড়ীর সাব্বির প্রধানিয়ার স্ত্রী।

সুমির দেবর মো. আদিল প্রধানিয়া জানান, তার ভাই ঢাকায় একটি ফার্নিচারের দোকানে কাজ করেন। সকালে তার ভাবি সুমির সাথে ভাই সাব্বিরের ফোনে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে তার ভাবি পরিবারের লোকদের অজান্তে ঘরে থাকা ঘাস নিধনের ঔষধ (বিষ) পান করে এবং শিশু সন্তান ফারিহা (২) কেও মুখে এ ঔষুধ ঢেলে দেয়।

ঘটনার পরই তারা মৃত্যু যন্ত্রণায় চটপট করতে শুরু করে। সেখানে থেকে বাড়ীর লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের চিকিৎসক বিপ্লব দাস জানান, গৃহবধুকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তার অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। আর শিশুকে হাসপাতালেই চিকিৎসা দেয়া হচ্ছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন