POPULAR BD NEWS
Popular BD News Logo

চোরের অপবাদ দিয়ে গণধোলাই দেয়া আরমানের জামিন লাভ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩১, ২০২৩ | সময়: ১১:৩৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জে চোরের অপবাদ দিয়ে এক অটোরিকশা চালককে গণধোলাই দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে পুলিশের হাতে সোপর্দ করলে আদালত জামিনে মুক্তি দেয় ভুক্তভোগী আরমানকে।

জামিনে বেরিয়ে এসে যারা আরমানকে মিথ্যা চোরের অপবাদ দিয়েছে তাদের সুষ্ঠু বিচার দাবী করেন আরমান।

ঘটনার শুরু শুক্রবার ভোর ছয়টায়। হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় গ্রামের দুলাল খন্দকারের ছেলে অটোরিকশা চালক আরমান হোসেন। ভাড়া নিয়ে উপজেলার লাওকোরা গ্রামে যায়। পরে যাত্রীর জন্য রাস্তার পাশ্বে বসে থাকলে স্থানীয় কয়েকজন এসে চোরের অপবাদ দিয়ে বৈদ্যুতিক খুঁটি সাথে বেঁধে গণধোলাই দেয় আরমানকে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক গোপী নাথ সাহা ঘটনাস্থলে গিয়ে আরমানকে থানায় নিয়ে আসে। তাকে ৫৪ ধারায় মামলা দায়েরের পর শনিবার দুপুরে চাঁদপুর জেল হাজতে পাঠানো হয়। এখানে কোন বাদী ও স্বাক্ষী না থাকায় আদালত তাকে জামিন দেয়।

চাঁদপুর বিজ্ঞ আদালত আরমানকে জামিনে মুক্তি দেয়।

তার বাবা দুলাল খন্দকার জানান,সন্দেহ জনক ভাবে কেনো গণধোলাই দেওয়া হলো আরমানকে? কেনো অপবাদ দেওয়া হলো চোর বলে? তাদের বিচারের আওতায় আনার দাবী করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন