POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩ | সময়: ১১:৩৮ অপরাহ্ণ

দেশব্যাপি বিএনপি জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রোববার বিকালে চাঁদপুরের ফরিদগঞ্জে আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল।

বিকালে দলীয় কার্যালয় থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার মোড়ে আয়োইজত সমাবেশে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: হারুনুর রশিদ সাগর, উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি লোকমান তালুকদার, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, ওয়াহিদুর রহমান রানা, আরিফুর রহমান আজাদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক, যুবলীগ নেতা মহিউদ্দিন ভূঁইয়া ইরান প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন