POPULAR BD NEWS
Popular BD News Logo

সংস্কৃতিবিহীন মানুষ শেকড় ছাড়া নায়ের মতন : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৯, ২০২৩ | সময়: ১২:০২ পূর্বাহ্ণ

 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমাদের দেশটা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বেও যে গতি তার চাইতে অসম্ভব বেশি। সংস্কৃতি মানুষের জীবন যাপনের সবকিছু ধারণ করে। সংস্কৃতিবিহীন মানুষ শেকড় ছাড়া নায়ের মতন। তাই আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে।

শুক্রবার (২৮ জুলাই) রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘জেলার শিল্পকলা গুনীজন সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকে স্মার্ট ফোনের পরে কতরকম প্রযুক্তি চলে আসছে। আজকের প্রজন্ম এ প্রযুক্তিতেই অভ্যস্ত। নতুন প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলতে হবে। এখনকার বিশ্বের সাথে চলতে হলে প্রযুক্তি ব্যবহারের অভ্যস্ত থাকতে হবে।

মন্ত্রী বলেন, ইতিহাস ঐতিহ্যের গভীরতাকে ধারণ করতে না পারলে আমরা শেখড় ছাড়া মানুষ হবো। একজন শিক্ষার্থী করে করে শিখবে। সে আনন্দ নিয়ে শিখবে। তার মধ্যে যত সম্ভাবনা আছে তাকে বিকশিত করার জন্যে আমরা করে দিবো। তখন সে মানুষ হবে। আমাদের প্রাচীন গুরুরাও মানুষ হবার শিক্ষা দিতেন।

চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সাইফুল ইসলাম ও পৌর মেয়র মো. জিল্লুর রহমান।

সাংবাদিক এম.আর ইসলাম বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার দিতি সাহা।

গুনীজন সম্মাননা প্রাপ্তদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন সৃজনশীল সংগঠক হিসেবে সম্মাননা প্রাপ্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, সঙ্গীত থেকে সম্মাননা প্রাপ্ত রফিক আহমেদ মিন্টু, সৃজনশীল সংগঠক হিসেবে সম্মাননা প্রাপ্ত ডা. পিযুষ কান্তি বড়ুয়া।

সবশেষে সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ১৪ গুনী ব্যাক্তিকে সম্মাননা প্রদান করেন মন্ত্রী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন