POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ডোবায় ডুবে চতুর্থ শ্রেনীর শিক্ষার্থীর মৃত্যু

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৮, ২০২৩ | সময়: ৬:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাঈদুল ইসলাম (৯) নামে এক শিশু ডোবার পানিতে ডুবে মারা গেছে।

শুক্রবার দুপুরে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর শিংহের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য হানিফ সর্দার।

সাঈদুল ওই গ্রামের শিংহের বাড়ির সাইফুল ইসলামের ছেলে। সে মোহাম্মদপুর স.প্রা.বির চতুর্থ শ্রেনীর ছাত্র। এক ভাই এক বোনের মধ্যে সে বড়।

স্থানীয় বাসিন্দা ইমাম হোসেন জানান, শিশু সাঈদুল দুপুরে বাড়ির বাহিরে খেলতে যায়। পরে আর ফিরে না আসায় তাকে খোঁজাখুজি করে পাশের ডোবায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং  হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

স্থানীয়রা জানান, সে সাতার না জানার কারণে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। সকাল ১১ টায় সে নিখোঁজ হয় পরে দুপুর ২ টায় তার লাশ ওই ডোবায় ভাসতে দেখে এলাকাবাসি।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, সাঈদকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

তার মৃতদেহ দেখার জন্য ওই বাড়িতে মানুষ ভীড় করছে। পরিবারের সদস্য শোকে বাকরুদ্ধ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন