POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ছয় মাসে পানিতে ডুবে ২৫ শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৫, ২০২৩ | সময়: ৬:৪১ অপরাহ্ণ
চাঁদপুর জেলায় জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত ২৫ জন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এর আগে ২০২২ সালে মৃত্যু হয় ৪৯জন, ২০২১ সালে ৫৩জন, ২০২০ সালে ৪৩জন ও ২০১৯ সালে ৪৯ শিশুর মৃত্যু হয়।
মঙ্গলবার দুপুরে বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবসের আলোচনা সভায় এসব তথ্য জানান সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জাহিদুজ্জামান। এর আগে দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ থেকে বের হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সভায় সভাপতির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।
তিনি বলেন, জেলায় অরুন নন্দী সুইমিং দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারাও নিজস্বভাবে সাঁতার শিখানোর উদ্যোগ গ্রহণ করতে পারেন। এক্ষেত্রে জেলা প্রশাসনের সহযোগিতা প্রয়োজন হলে আমরা সহযোগিতা করব। সাংবাদিক এমআর ইসলাম বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডা. মুহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, এনজিও কর্মকর্তা জহিরুল হক প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউছার আহমেদ। আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Ni/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন