POPULAR BD NEWS
Popular BD News Logo

সাংবাদিক হত্যার প্রতিবাদে হাজীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২০ | সময়: ২:১৬ অপরাহ্ণ

স্যাটেলাইট চ্যানেল বিজয় টিভি’র ধামরাই প্রতিনিধি জুলহাস উদ্দীনকে হত্যার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে হাজীগঞ্জ প্রেসক্লাব।

রবিবার দুপুর ১২টায় কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ বড় মসজিদের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম।

উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সদস্য হাবীবুর রহমান, গাজী সালাহউদ্দিন, পরবর্তী মেয়াদের সভাপতি মহিউদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক এসএম মিরাজ মুন্সী, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, সাহিত্য সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মো. মনজুর আলম পাটওয়ারী, সাজসজ্জা ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক তাহের মিসবাহ, কার্যকরি সদস্য হাসান মাহমুদ, মো. সাইফুল ইসলাম, শাখাওয়াত হোসেন শামীম, সদস্য মনিরুজ্জামান বাবলু, মেহেদী হাসান, রেজাউল করিম নয়ন, আবু বকর সিদ্দীক সুমন প্রমুখ।

এছাড়াও সাংবাদিক মজিবুর রহমান, মো. মাঈনুদ্দীন মিয়াজী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানববন্ধন শেষে সভাপতির বক্তব্যে খালেকুজ্জামান শামীম বলেন, খুন হওয়া সাংবাদিকের হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি র দাবী করছি। এমনকি সাগর-রুনি সহ সকল হত্যার সুষ্ঠু বিচার প্রত্যাশা করি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন