POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে মতবিনিময়

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৪, ২০২৩ | সময়: ৪:৫১ অপরাহ্ণ

‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করছে হাজীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়।

সোমবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ে হাজীগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা( অতি) মো: মাসুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা।

মতবিনিময় সভায় ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মুন্সী মো: মনির’সহ হাজীগঞ্জে বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ৭ দিন ব্যাপী এ মৎস সপ্তাহ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার মৎস সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রার অনুষ্ঠিত হবে। এছাড়াএ বিশেষ অভিযান পরিচালনা করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন