POPULAR BD NEWS
Popular BD News Logo

বিশ্বকাপে তামিমই অধিনায়ক, বলছেন পাপন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২৩, ২০২৩ | সময়: ৭:১৭ অপরাহ্ণ

৫ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল।

রোববার সংবাদ মাধ্যমকে এমনটি বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবি সভাপতি বলেন, আমি একটা সিম্পল জিনিস বলে দেই। বিশ্বকাপে আমাদের অধিনায়ক তামিম। এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। তামিম যেহেতু দুইটা ম্যাচ খেলেনি, তখন লিটন অধিনায়ক ছিল। এখন যদি তামিম ফিরে আসে, তাহলে সেই অধিনায়ক হবে। ও না আসলে আরেকজন হবে। আমরা তো শিওর না, ও কোন ম্যাচটা খেলতে পারবে, কখন থেকে খেলতে পারবে।

আফগানিস্তানের বিপক্ষে সবশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলা শেষেই গত ৬ জুলাই হঠাৎ করে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। তার এমন সিদ্ধান্ত অবাক হয় পুরো দেশ।

শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অভিমান ভুলে দেড় মাস পর ক্রিকেটে ফেরার আশ্বাস দেন দেশের তারকা এই ওপেনার। বর্তমানে পিঠের চিকিৎসা করাতে বিদেশ সফরে রয়েছেন তামিম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন