POPULAR BD NEWS
Popular BD News Logo

কোর্টের নিষেধাজ্ঞা অমান্য: দালান নির্মাণের অভিযোগ

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ২০, ২০২৩ | সময়: ৯:৪১ অপরাহ্ণ

হাজীগঞ্জে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে দালান নির্মাণের কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আলী আশ্বাদ(৩৫) এর বিরুদ্ধে।

মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া শাহপুর বটতলায় সরেজমিনে গেলে এমন অভিযোগ করেন ভুক্তভোগী শারিরীক প্রতিবন্ধী আলী আক্কাস।

জানাগেছে, ঐ এলাকার মৃত আবদুল মান্নান’এর পাঁচ ছেলে ও তিন মেয়ে রয়েছে। প্রতিবন্ধী আলী আক্কাস ভাইদের মধ্যে দ্বিতীয়।

ভুক্তভোগী আলী আক্কাস অভিযোগ করে বলেন, তার বাবা আবদুল মান্নান মারা যাওয়ার পর তার উপরে নেমে মা ও ভাইয়ের অমানুষিক নির্যাতন।

তিনি বলেন, শারিরীক প্রতিবন্ধী হওয়ায় একসময় তিনি দারে দারে হাত পেতে সংসারের চাহিদা পূরণ করতেন৷ এখন দারুল কোরআন নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা চালু করেন। এখান যা আয় তার থেকে কিছু অংশ পরিবারের পিছনে খরচ করেন। কিন্তু তার পরিবারের চাহিদা অনুযায়ী খরচ করতে পারে না।

এর জেরে ধরে প্রবাসী তার বড় ভাই ও তার মা আর বোন একত্রে হয়ে বিভিন্ন সময়ে তার স্ত্রী ও তার উপর বিভিন্ন অমানবিক নির্যাতন করেন।

তিনি এ বলেন, তার বাবা আবদুল মান্নান তার জীবদ্দশায় ছেলে মেয়ের সম্পত্তি ভাগ-বাটোয়ারা করে যেতে পারেন নি। এদিকে সম্পত্তি ভাই-বোনদের মাঝে ভাগ-বাঁটোয়ারা না করেই তার বড় ভাইকে ভবন করার জন্য বলেন তার মা।

উপায়ান্তর না দেখে কোটের দারস্থ হন, এদিকে তার বড় ভাই কোর্টের রায় উপেক্ষা করে ভবনের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

জেলা ও উপজেলা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন তিনি।

এদিকে তার বড় ভাই আলী আশ্বাদ বাড়িতে গেলে তিনি সটকে পড়েন। কিন্তু তার মা বলেন প্রতিবন্ধী ছেলেক ছোট থেকে লালন পালন করে বড় করে হাফেজ বানিয়েছেন এখন তিনি মা চিনেন না।

উপরদিকে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান, প্রতিবন্ধী হাফেজের বড় ভাই আলী আশ্বাদ দীর্ঘ পনেরো বছর মা বাবার খোঁজ খবর রাখেন না। এর মাঝে হাফেজ ধারে ধারে হাত পেতে সংসার চালিয়েছেন। হুট কর তার বড় ভাই বাড়িতে টাকা মায়ের হাতে দিয়ে সবাইকে হাত করে নিয়েছে। এবং এই প্রতিবন্ধী হাফেজের উপর অবিচার করছে তার মা সহ অন্যান্যরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন