হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তিন জুয়াড়িকে আটক করা হয়েছে।
সোমবার রাতে হাজীগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে মোহাম্মদপুর গ্রামে যান হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ইউনুছ ও তার সঙ্গীয় ফোর্স।
পুলিশ জানায়, উপজেলার মোহাম্মদপুরের নদীর পাড়ের একটি দোকানে সাটার বন্ধ করে চারজন জুয়া খেলায় মগ্ন ছিলেন। পরে ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেলোি পুলিশ তিন জনকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত তিন জুয়াড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের সর্দার বাড়ির মৃত অলি মিয়ার ছেলে নসু (৩৪), জয়নাল আবেদীনের ছেলে ওমর ফারুক (৩৫) ও শাহরাস্তি উপজেলার ১০নং টামটা ইউনিয়নের সোবারচর হাজী বাড়ির মৃত আবু তাহেরের ছেলে ছোলেমান (২৩)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।