হাজীগঞ্জে সিএনজি চোরচক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। চোরচক্রের কাছে থাকা চোরাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজি বাড়ীর রাকিব(২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ীর নাসির গাজী(২৭) ও নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেন(৩০)।
অভিযান পরিচালনাকালে বাকিলা ও দ্বাদশ গ্রাম ইউনিয়ন থেকে দু’জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া সিএনজি উদ্ধার করা সহ আর একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গেলো শুক্রবার সকালে হাজীগঞ্জ পৌরসভার ধেররা মৎস্য আড়ৎ এর কাছ থেকে অনটেস্ট সিএনজি চুরি হয়ে যায়।
এই ঘটনায় সিএনজির মালিক মজিব হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদের নির্দেশে অভিযান পরিচালনা করেন উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া ও তার সঙ্গীয় ফোর্স।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে গ্রেফতারপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।