POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় অভিনব কায়দায় মাদক পরিবহনের সময় গ্রেফতার দুই

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১৩, ২০২৩ | সময়: ৫:২৮ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকা হতে অভিনব কায়দায় খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহনের সময় ২৬.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাব-১১।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল বুধবার বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায়
বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত অভিযানে খাটের মাথার অংশের ভিতরে করে মাদক পরিবহণের সময় ২৬.৮ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা নীলফামারী জেলার সৈয়দপুর থানার ঢেলাপীড় গ্রামের আকবর আলীর ছেলে মোঃ
শামীম ওরফে বাদিয়া (৩৩) এবং একই গ্রামের মৃত আব্দুর রওফের মেয়ে ফাতেমা বেগম (৩৩)।

র‌্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ
মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন