POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত, আহত এক

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ১০:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দু’ই আরোহী দুর্ঘটনায় একজনের মৃত্যু হয় অপরজন গুরুতর আহত হয়।

বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের কাঠালী কেএলবি ব্রিকফিল্ডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়াগামী বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী সড়কের ছিটকে পড়ে। বেপরোয়া ট্রাকটি দুর্ঘটনাস্থল থেকে দ্রুত বেগে পালিয়ে যায়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য জনের শারীরিক অবস্থার অবনতি দেখে কুমিল্লায় রেফার করে।

নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের ভূইয়া বাড়ির ছাত্তার ভূঁইয়ার ছেলে জাবেদ হোসেন(২২), গুরতর আহত মোটরসাইকেলে থাকা দ্বিতীয় আরোহী একই ইউনিয়নের আলমগীর হোসেনের ছেলে আরিফ হোসেন(২৪)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এই ঘটনায় অজ্ঞাত ট্রাক ও চালককে আটক করার চেষ্টা চলছে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন