POPULAR BD NEWS
Popular BD News Logo

বোলারদের র‍্যাংকিংয়ে একধাপ এগিয়েছেন সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৪:৪৫ অপরাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৪ উইকেট শিকারের মধ্য দিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিব আল হাসানের।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন।

বোলারদের তালিকায় এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে উন্নতি হয়েছে লিটন কুমার দাসের।

বুধবার আইসিসি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বোলিংয়ে তিনধাপ এগিয়ে ১০ নম্বরে আছেন সাকিব। সিরিজে ৩ উইকেট শিকার করে তাসকিন এগিয়েছেন পাঁচ ধাপ। এই পেসার আছেন ৪৫তম স্থানে।

শেষ ম্যাচে খেলার সুযোগ পেয়ে ২ উইকেট শিকার করে ৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে আছেন তাইজুল।

সিরিজে ব্যাট হাতে ৯২ রান করে ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে তিনধাপ এগিয়েছেন লিটন। তিন ম্যাচে ৭৯ রান করে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে ৩৪তম স্থানে আছেন সাকিব।

ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বোলারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার জশ হেজেলউড আর অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন