POPULAR BD NEWS
Popular BD News Logo

ডাকাতিয়া নদীতে ডুবে শিশু আরমানের মৃত্যু

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ৪:১৩ অপরাহ্ণ
হাজীগঞ্জে ডাকাতিয়া নদীতে ডুবে আরমান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আরমান বাড়ির উঠানে খেলা করছিলো। পরিবারের সকলের অগোচরে বাড়ির উত্তর পাশ্বের ডাকাতিয়া নদীতে ডুবে যায়। পরে আরমানকে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি করে ডাকাতিয়া নদীর পাড়ে গেলে তাকে ভাসমান অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত মোহাম্মদ আরমান ওই ইউনিয়নের এন্নাতলী গ্রামের মুন্সী বাড়ির মোহাম্মদ আবুল কালামের ছেলে। তার মৃত্যুতে পরিবারের সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন