POPULAR BD NEWS
Popular BD News Logo

মহামায়া বাজারে গোডাউন ও আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ১২, ২০২৩ | সময়: ১০:৪৮ পূর্বাহ্ণ

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের মহামায়া বাজারের ছোট সুন্দর সড়কে একটি গোডাউন ও আওয়ামীলীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিটে এই আগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের প্রচেষ্টায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগে সাধারণ সম্পাদক কামাল হাজী জানান, তার দলীয় কার্যালয় ও একটি গোডাউন পুড়ে গেছে। গোডাউনটিতে ফার্নিচার, সিমেন্ট ও ফলসহ ছয়জন ব্যবসায়ীর মালামাল ছিল। সব পুড়ে গেছে। গোডাউনের মালিক শহীদুল্লাহ্ ও বিল্লাল। তারা জামাই শ্বশুর।

ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, দুইটি প্রতিষ্ঠান পুড়লেও সবার প্রচেষ্টায় মহামায়া বাজারটি ব্যাপক আগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে।

চাঁদপুর ফায়ার স্টেশন মাস্টার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে সাড়ে দশটায় খবর পেয়েছি। পৌনে বারটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করতে হয়েছে। একটি বড় গোডাউন ও আওয়ামীলীগের কার্যালয় পুড়ে গেছে। এতে  ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন