চাঁদপুরে মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে সাত হাজার পিস ইয়াবাসহ ২ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার মেঘনা নদীর মোহনা সংলগ্ন আলুর বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত কাঠের বোটটি তল্লাশী করে একটি ফলের (কমলা) ব্যাগে ভিতরে থেকে ৭,৫০৫ (সাত হাজার পাঁচশত পাঁচ) পিস ইয়াবাসহ দুই জন মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়।
আটককৃতরা হলো শরিয়তপুরের সখিপুর থানার দেওয়ান কান্দি গ্রামের মোঃ রিয়াজ (২২) ও চট্টগ্রামের আনোয়ারা থানার জুইদন্ডি গ্রামের মোঃ শাহফাজ (৩০)।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বোটে করে শরীয়তপুরে নিয়ে যাচ্ছিল তারা।
তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।