হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অসহায় শিক্ষার্থী কাশেম আহমেদ হৃদয়কে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে নগদ ২০ হাজার টাকা প্রদান করেছে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক কল্যাণ পরিষদ।
সোমবার সকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য শামসুজ্জামান মুন্সী, কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, উপাধ্যক্ষ আনোয়ার উল্ল্যা’সহ কলেজের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে শিক্ষার্থীর হাতে এ নগদ অর্থ তুলে দেন।
হাজীগঞ্জ ডিগ্রি কলেজর বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশ করে করে চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় কাশেম আহমেদ হৃদয়। পারিবারিক অসচ্ছলতার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার অর্থ যোগাড় করা সম্ভব হচ্ছিল না। পরে কলেজে যোগাযোগ করলে কলেজের শিক্ষক কল্যাণ পরিষদ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়।
কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ জানান, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের কথা চিন্তা করে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষক কল্যাণ পরিষদ গঠন করা হয়। হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে টাকার অভাবে ভর্তি হতে পারে না এমন শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা করে থাকেন শিক্ষক কল্যাণ পরিষদের মাধ্যমে।
এ পর্যন্ত একাধিক শিক্ষার্থীকে এ সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ।