POPULAR BD NEWS
Popular BD News Logo

রান্ধুনীমূড়া উবির সভাপতি হলেন জসিম চৌধুরী

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ১:০৭ অপরাহ্ণ

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ঘোষণা করা হয়েছে রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকি হোসেনের উপস্থিতে মো. জসিম চৌধুরী (জনিকে) সভাপতি ঘোষণা করেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এর আগে গেলো (৫-জুলাই) বুধবার অনুষ্ঠিত হয় বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য পদে নির্বাচন।

এতে অভিভাবক সদস্য পদে নির্বাচিত হয়, মহিন উদ্দিন, সোহেল হোসেন, শাহ জাহান (বিএসসি), মুজিবুর রহমান ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে লিপি আক্তার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন