POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি সম্পত্তির উপর টিনের বেড়া, চলাচলের ভোগান্তি জনসাধারণের

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৯, ২০২৩ | সময়: ১২:২৩ অপরাহ্ণ

রাজারগাঁও পশ্চিম বাজারের কামারিয়া পট্টি ব্রীজের পূর্ব পাড়ে টিনের বেড়া দেয়ার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের রাজারগাঁও মোল্লা বাড়ীর বাসিন্দা প্রবাসী মফিজুল ইসলাম মোল্লা’র স্ত্রী রিনা বেগম ও তার ছেলে মাঈনুদ্দিন মোল্লা, আনিস মোল্লা’র বিরুদ্ধে এমন অভিযোগ করেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানাযায়, কয়েকটি গ্রামের জনসাধারণের চলাচলের এই একটিই মাত্র পথ। চলাচলের সুবিধার্থে সরকারি খালের উপর দিয়ে সাঁকো তৈরি করে চলাচল করে আসছেন তারা।

কিন্তু বিষয়টি প্রতিপক্ষের সম্পত্তি দাবী করে চলাচলের পথে টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। এতে স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় আবদুর রাজ্জাক, জামাল, ইউসুফ খান, সুমন, মান্নান পাটওয়ারী, মওলানা হাফেজ তাজুল ইসলাম, আবদুল কুদ্দুস জানান এরআগেও চলাচলের পথ বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বহুতল ভবন নির্মাণের চেষ্টা করে। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করে সরকারি সম্পত্তির উপর বহুতল ভবন নির্মাণ না করার নিষেধাজ্ঞা আরোপ করেন।

এখন আবার রিনা বেগমের ছেলে মাঈনুদ্দিন মোল্লা, আনিস মোল্লা তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে চলাচলের পথে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। চলাচলের পথ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের সহযোগীতা কামনা করেন এলাকাবাসী।

এদিকে অভিযুক্ত রিনা বেগম তার ছেলে মাঈনুদ্দিন মোল্লা ও আনিস মোল্লা জানান, এখনে পর পর দু’টি ব্রিজ নির্মাণ করা হয়েছে। পুরোনো ব্রীজ ভেঙে আবার নতুন করে করা হয়েছে। দু’বার তাদের আংশিক ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ে ব্রীজ নির্মাণ করা হয়। ব্রীজ নির্মাণ কালীন বাঁধা দিয়েও কোন লাভ হয়নি। এখন আবার স্থানীয় একটি মহল আমাদেরকে না জানিয়ে ব্রীজের পাশেই সাঁকো তৈরি করে। এখন কাগজপত্র অনুযায়ী এই সম্পত্তির মালিক আমরা। আর তাই আমাদের ক্রয়কৃত সম্পত্তির উপর বেড়া দিয়েছি।

হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মেহেদী হাসান মানিক মুঠোফোনে জানান, বিষয়টি আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন