চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভায় চলতি অর্থ বছরে ১১৫ কোটি ৪ লাখ ১ হাজার ৫ শত টাকার বাজেট ঘোষণ করেন পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন।
বুধবার বিকালে পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাজেট ঘোষণা করা হয়।
মেয়র বলেন, নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই আরোপিত এই বাজেটে মোট ব্যয় ১’শ ১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
বাজেট অনুষ্ঠানে বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসায় রুজমনের সঞ্চালনায় এ বাজেট উপস্থাপনা করেন দুইবারের টানা মেয়র আ. স. ম মাহবুব-উল আলম লিপন।
মেয়র বলেন, ১’শত ১৫কোটি ৪লক্ষ এক হাজার ৫শ টাকা প্রস্তাবিত বাজেটে মধ্যে নিজস্ব (রাজস্ব) খাতে আয় ধরা হয়েছে।
নতুন করে কোনো ধরনের করারোপ ছাড়াই আরোপিত এই বাজেটে মোট ব্যয় ১১০ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা। উদ্বৃত্ত থাকবে ৪ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৫০০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পৌর প্যানেল মেয়র মোহাম্মদ জাহিদুল আজহার আলম বেপারী, পৌর হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সফিকুর রহমান, কর নির্ধারক মো. আবু ইউছুফ, টিএলসিসি সদস্য মো. ইকবালুজ্জামান ফারুক ও ডা: পেয়ারা বিল্লাল।
ওইসময় উপস্থিত ছিলেন, পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. আজাদ হোসেন মজুমদার ও মহিলা প্যানেল মেয়র রোকেয়া বেগম, কাউন্সিলর মমতাজ বেগম মুক্তা, মাইনুদ্দিন মিয়াজী, আলাউদ্দিন মুন্সী, মো. নুরন্নবী সুমন তপদার, মো. শাহআলম, কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী প্রমুখ।