POPULAR BD NEWS
Popular BD News Logo

ভোলার নারী মাদক বিক্রেতা রুবি চাঁদপুরে আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুলাই ৪, ২০২৩ | সময়: ১০:০৬ অপরাহ্ণ

ভোলা জেলার নারী মাদক বিক্রেতা রুবি বেগম (৩৭) কে ৯ কেজি গাঁজাসহ আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৪ জুলাই) ভোরে বাগাদী ইউনিয়নের সীমান্ত থেকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলমের নির্দেশে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

রুবি ভোলা জেলার সদর থানার আলী নগর গ্রামের মৃত রফিক মেম্বার বাড়ীর (দর্জি বাড়ী) মো. রুবেল মিজির স্ত্রী।

মডেল থানা পুলিশ জানায়, থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ লোকমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ আজ ভোর সাড়ে ৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগাদী ইউনিয়নের চাঁদপুর-ফরিদগঞ্জ রোডের বাগড়া বাজার হতে বালিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থিত মাসুদ জেনারেল স্টোরের সামনে পাকা রাস্তার উপর মাদক বিক্রেতা রুবি বেগম (৩৭) আটক করা হয়। এসময় তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে তার হেফাজত হতে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরে তাকে আটক করে চাঁদপুর সদর মডেল থানায় নিয়ে আসে। এই ঘটনায় আটক রুবি বেগমকে আসামী করে থানায় একটি মাদক মামলা রুজু করা হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানানো হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসীন আলম বলেন, এটি আমাদের চলমান অভিযানের একটি অংশ। তবে মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক প্রতিরোধে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন