POPULAR BD NEWS
Popular BD News Logo

সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-৭ লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৩০, ২০২৩ | সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ

রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে।

শুক্রবার বেলা ১১টার দিকে লঞ্চে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি বলেন, আজ বেলা ১১টায় সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগার খবর পেয়েছি আমরা। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। লঞ্চের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

জানা গেছে, লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন