POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৯, ২০২৩ | সময়: ২:৩২ অপরাহ্ণ

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

মেঘলা আকাশের মধ্য দিয়ে চাঁদপুরের আট উপজেলার মুসল্লীরা ঈদুল আযহার নামাজ আদায় করেছে। জেলার হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। ওইসময় উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজীর, থানা অফিসার ইনচার্জ আবদুর রশিদ, মসজিদের মোতওয়াল্লী আলমগীর কবির পাটোয়ারীসহ সহস্রাধিক মুসল্লী ঈদের নামাজে অংশ নেয়।
তবে জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ এই ঈদে জেলার পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর- ২ আসনের এমপি নুরুল আমিন রুহুল ছাড়া অন্য কোন সংসদ সদস্য নিজ এলাকায় আসেন।

বড় মসজিদে ঈদুল আযহার প্রথম জামায়াত সকাল সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জামায়ত সকাল আটটায় ও তৃতীয় জামায়াত সকাল দশ টায় অনুষ্ঠিত হয়েছে।

জামায়াত শেষে ইমামগণ খুতবা ও মোনাজাতে অংশ নেয় মুসল্লীরা। মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। পরে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।পপুলার বিডিনিউজ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন