POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গ্রুপ থিয়েটারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

চাঁদপুর প্রতিনিধি | প্রকাশিত: জুন ২৪, ২০২৩ | সময়: ১১:২৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং সারাদেশে সুস্থ নাট্যচর্চার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিতে চাঁদপুরে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ গ্রুপ থিয়েটারের আয়োজনে শুক্রবার বিকালে চাঁদপুর শিল্পকলা একাডেমির সামনে এই প্রতিবাদ সমাবেশ বক্তৃতা রাখেন চাঁদপুর গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক শুক দেব রায়, চতুরঙ্গের মহাসচিব হারুনুর রশিদ।

 

বক্তারা , যারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারাদেশে রুখে দাঁড়ানোর হুশিয়ারি দেন।

 

ওইসময় বিভিন্ন নাট্য সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন