POPULAR BD NEWS
Popular BD News Logo

মায়ের স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার নিয়ে গ্রামে গেলেন আমেরিকা প্রবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ২৩, ২০২৩ | সময়: ৭:২৪ অপরাহ্ণ
সত্তর বয়সী মা ময়ফুলুন্নেছা। আট ছেলে তিন মেয়ে। সাত ছেলের কর্মজীবন সুদূর আমেরিকা। এক ছেলে দেশে ব্যবসী করছেন। শুক্রবার বিকালে দুই ছেলে মায়ের সাথে ঈদ করতে গ্রামের বাড়ীতে যান। মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টার নিয়ে বাড়ীর পাশের মাঠে নামবে ছেলেরা। গ্রামের মানুষ কখনো হেলিকপ্টার কিভাবে নামে তা দেখেনি। সেই স্বপ্ন পূরণ করেছে ছেলে ফারুক হোসেন ও রাহুল। তাদের বাবা আবদুর রশিদ বেঁচে নেই।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং পাইকপাড়া ইউনিয়নের কড়ৈতলী গ্রামের মিয়া বাড়ী উদয়ন সংঘ সংলগ্ন মাঠে শুক্রবার বিকালে নেমেছে লাল রংঙ্গের একটি হেলিকপ্টার। হাজারো গ্রামবাসীর অনুরোধে হেলিকপ্টারটি দুইবার উঠানামা করে উদয়ন সংঘ মাঠে।
গ্রামবাসী হেলিকপ্টার দেখে বেজায় খুশি।
 মোবারকসহ কয়েকজন পপুলার বিডিনিউজকে জানান, জীবনে কখনো হেলিকপ্টার এতো কাছ থেকে দেখিনি। প্রচন্ড বাতাসে যেন ভূমিকম্প। অন্যরকম অনুভূতি পেয়েছেন তারা।
আমেরিকা প্রবাসী ফারুক হোসেন পপুলার বিডিনিউজকে বলেন, ২০১০ সালে আমেরিকায় পাড়ি দিয়েছেন। চার বছর পর গ্রামে এসেছি। এর আগেও একবার এসেছি। গ্রামের মানুষ হেলিকপ্টার দেখেছে। তাই ভালো লাগলো। ছোট ভাই দেশে আসার পর মা বলেছিলো, ‘তোরা, গ্রামে বিমান নিয়ে যদি আসতি, আমার কাছে ভালো লাগতো।’ মায়ের সেই স্বপ্ন পূরণ করতে পেরেছি।
আমেরিকার প্রবাসী আরো জানান, তাদের পরিবারের পক্ষ থেকে সবসময় গ্রামের অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন