POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় পালাখাল মডেল ইউনিয়নে গাছের চারা বিতরণ

কচুয়া সংবাদদাতা | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ

কচুয়া উপজেলা ৪নং পালাখাল মডেল ইউনিয়নে নাগরিক সেবা নিতে আসা মানুষদের মাঝে ফলজ,ঔষুধ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ওই ইউনিয়নে সারাদিন ব্যাপী বিভিন্ন সেবা নিতে আসা ব্যক্তিদের মাঝে এসব গাছের চারা বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো: ইমাম হোসেন সোহাগ।

তিনি এসময় প্রায় ২শ লোকের মাঝে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করেন। এসময় ইউপি সদস্যবৃন্দ,ইউপি সচিব মৃনাল কান্তি পোদ্দার,ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মো: ছিদ্দিকুর রহমান,সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ,উদ্যোক্তা শাহজালাল মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন