POPULAR BD NEWS
Popular BD News Logo

লাল-সবুজের যাত্রা হবে হাজীগঞ্জ টু কক্সবাজার

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ২১, ২০২৩ | সময়: ৯:১২ অপরাহ্ণ

হাজীগঞ্জ থেকে কক্সবাজারে আপনার যাত্রা শুভ করতে উদ্বোধন হতে যাচ্ছে লাল-সবুজ পরিবহন।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উদ্বোধনী সার্ভিস দিয়ে শুরু হবে আরামদায়ক পরিবহনের মধ্যে একটি লাল-সবুজ পরিবহন।

ভ্রমণ প্রেমীদের যাত্রাকে সুন্দর আরামদায়ক করতে বিআরটিসির পাশাপাশি এবার একই কাউন্টার থেকে প্রতিদিন রাত সাড়ে আটটায় ছেড়ে যাবে লাল-সবুজ পরিবহনের এ বাসটি।

লাল-সবুজ পরিবহন কর্তৃপক্ষ জানান, কক্সবাজার ভ্রমণ প্রেমীদের কথা মাথায় রেখে স্বল্প ভাড়া ও আরামদায়ক ভাবে গন্তব্যস্থলে পৌঁছে দিতে হাজীগঞ্জ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন রাত সাড়ে আটটায় চালু করা হয়েছে এ লাল-সবুজ পরিবহনের বাসটি।

হাজীগঞ্জ থেকে কক্সবাজার আরামদায়ক ভ্রমণের জন্য হাজীগঞ্জ বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টার থেকে লাল-সবুজ পরিবহনের টিকেট সংগ্রহ করার আহবান জানান পরিবহন কর্তৃপক্ষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন