POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বাড়ল কেজিতে ৪০ টাকা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ২০, ২০২৩ | সময়: ৬:০৫ অপরাহ্ণ
পেঁয়াজ আমদানি বৃদ্ধির কারণে দিনাজপুরের হিলিতে ভারতীয় পেঁয়াজ কেজিতে ২৮ থেকে ২৬ টাকায় বিক্রি হলেও দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বৃদ্ধি পেয়েছে।

হিলি বাজার ঘুরে দেখা গেছে, গত রবিবার খুচরা বাজারে ৮০ টাকা কেজি বিক্রি হলেও দুই দিন থেকে সেই মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ কেজিতে বেড়েছে ৪০ টাকা। এদিকে চলতি সপ্তাহ জুড়ে ভারতীয় পেঁয়াজ ২৮ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কাঁচা মরিচ বিক্রেতা বিপ্লব শেখ বলেন, ‘কাঁচা পণ্য সকালে বাড়ে, বিকেলে কমে। আমরা বেশি দামে কিনলে বেশি বিক্রি করি। আবার কম দামে কিনলে কম দামেই বিক্রি করে থাকি। সরবরাহ বেশি থাকলে দাম কিছুটা কম হয়।

দুই দিন আগে কাঁচা মরিচ ৮০ টাকা কেজিতে দরে বিক্রয় হয়েছে। আজ মঙ্গলবার সেই কাঁচা মরিচ ১২০ টাকা কেজি দরে বিক্রি করছি। তবে সরবরাহ বৃদ্ধি পেলে দাম আরো কমে আসবে।’ 

তিনি আরো বলেন, ‘বগুড়া-পঞ্চগড়, ডোমার, নীলফামারীসহ দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ বাড়লেও বৃষ্টির কারণে সরবরাহ কম গেছে।

সূত্র: কালের কণ্ঠ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন