POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে হামলা আহত দুই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৮, ২০২৩ | সময়: ৯:৪৩ অপরাহ্ণ

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে বড় ভাইয়ের উপর ছোট ভাইয়ের অতর্কিত হামলার অভিযোগ উঠেছে।

শনিবার বিকালে কচুয়া বিশ্বরোড় এলাকা থেকে নিজ বাড়ীর উদ্দেশ্যে যাত্রা করে বড় ভাই হাফেজ আনোয়ার(৫৫)। পথিমধ্যে তারই আপন ছোট ভাই আবদুল আজিজ ও তার ছেলে হুজাইফা ও জামাতা আরিফ পথ গতিরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে গুরুত্ব জখম কর।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার ছেলে আবদুল আল উসামা(২০)। আহত অবস্থায় বৃদ্ধ বাবাকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আবারো অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। এতে করে আবুল আল উসামার শরীরে বিভিন্ন জায়গা রক্তাক্ত জখম হয়। পরে হসপিটাল কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

হসপিটাল কর্তৃপক্ষ বাবা ও ছেলের শারিরীক অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লায় রেফার করেন তারা।

অভিযোগ সূত্রে জানাগেছে, কচুয়া পৌরসভার পলাশপুর গ্রামের শামসুল হক হাজী বাড়ীতে আনোয়ার হোসেন ও তার আপন ভাই আবদুল আজিজের দীর্ঘদিন যাবত সম্পত্তিগত বিরোধ চলে আসছে।

ভুক্তভোগী আনোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত ভাইয়ের সাথে সম্পত্তিগত বিরোধ চলে আসছে। আগে থেকে উৎপেতে থাকা তার আপন ভাই হত্যার উদ্যোশে এ হামলা চালায়। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন।

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম জানান, তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। গেলো শুক্রবার বড় ভাই ছোট ভাইকে মেরেছে। তারই জের ধরে গতকাল মারামারি হয়েছে। শুধুমাত্র তাদের নিজেদের মধ্যেই দ্বন্দ্ব চলছে।

এই ঘটনায় কচুয়া থানায় একটি অভিযোগের প্রক্রিয়া চলছে বলে জানান ভুক্তভোগী পরিবার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন