POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরের গোপালকান্দিতে গাছের সাথে শত্রুতা

সুমন আহমেদ | প্রকাশিত: জুন ১৮, ২০২৩ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ
মতলব উত্তরে জমির ফলজ গাছের চারা কেটে দিয়েছে দূবৃত্তরা।
শনিবার ভোর রাতে উপজেলার সাদুল্লাপুর  ইউনিয়নের গোপালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী গোপালকান্দি গ্রামের আব্দুর জব্বার জানান, আমার বাবা মসজিদের জন্য ৪ শতাংশ জমি দান করে কিন্তু সমাজের কিছু লোকজন অন্য যায়গায় মসজিদ নির্মান করে। সেটিও আমাদের জায়গা। বর্মান মসজিদ কমিটির লোকজন বাথরুম নির্মাণ করে আমার ব্যক্তিগত জায়গায়। আমি বাথরুম সরানোর কথা বল্লে ১৭ জুন শুক্রবার আমার সাথে কিছু লোকজনদের সাথে কথা কাটাকাটি হয়। পরদিন ১৮ জুন সকালে ফজর নামাজ পরে আসার সময় দেখি আমার জমিতে থাকা কাঁঠাল গাছ, পেপে গাছ, আম গাছসহ কাঠ জাতীয় প্রায় শতাদিক গাছের চারা কেটে ফেলা হয়েছে।
তিনি আরো বলেন, রাতের আধারে কে বা কারা এই কাজ করেছে তা জানিনা, তবে আমার সাথে যাদের কথা-কাটাকাটি হয়েছে তারাই এ কাজ করতে পারে।
আমি এই ধরনের অপকর্মের সাথে জড়িতদের উপযুক্ত বিচার চাই।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন