কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকা হতে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ একটি আভিযানিক দল শনিবার সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন কাজীপাড়া এলাকায় বিশেষ
অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৮৯ বোতল বিদেশী মদ ও ২.৩ কেজি গাঁজা’সহ একজন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নোয়াখালী জেলার সেনবাগ থানার কেশারপাড় গ্রামের আঃ গফুরের ছেলে এমদাদুল হক মিলন (২৪)।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।