POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ১১ লাখ টাকার চেক বিতরণ

আনিছুর রহমান সুজন | প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০ | সময়: ৬:৫৭ অপরাহ্ণ

ফরিদগঞ্জে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, স্ট্রোকেপ্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ২৩ জনের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে সাড়ে ১১ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমান এই চেক বিতরণ করেন।

ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, উপজেলা সমাজসেবা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান তছলিম আহমেদ, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশীদ পাঠান, নুরুন্নবী নোমান, সাবেক সাধারন সম্পাদক প্রবীর চক্রবতী সহ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন