চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৬ জুন) ভোররাতে উপজেলার ওয়ারুক বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, আব্দুল রহমান মাঝি (৪৫), মোঃ নাজমুল (২২) ও আনোয়ার হোসেন ফারুক (৩৮)। তারা সকলে চাঁদপুর সদর এলাকার বাসিন্দা।
থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আবু তাহের ও সঙ্গীয় ফোর্স উপজেলার উয়ারুক রেল ক্রসিংয়ের সামনে একটি ডাকাতদল সমবেত হওয়ার গোপন সংবাদে সেখানে অভিযান চালায়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের ৮/১০ জন সদস্য গাড়ি থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের ধাওয়া করে ৩ জনকে ধরতে সক্ষম হয়। এ সময় ১টি পিকআপ, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার যন্ত্র, টর্চ লাইট, হেক্স ব্লেড, কয়েক সেট জামাকাপড় ও মুখোশ জব্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, তারা একটি সংঘবদ্ধ চক্র। এদের বিরুদ্ধে মাদক, চুরি, ডাকাতি সহ বিভিন্ন ঘটনায় একাধিক মামলা রয়েছে।
E/N