POPULAR BD NEWS
Popular BD News Logo

অফিসে বসে সিগারেট খাওয়ার ছবি পোস্ট করলেন প্রাণিসম্পদ কর্মকর্তা!

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৫, ২০২৩ | সময়: ৯:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহিন মিয়া। গেলো দু’দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অফিস চলাকালীন সময় সিগারেট খাওয়ার একটি ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার সেই ছবিটিকে নিজ ফেসবুক আইডি থেকেই পোস্ট করলেন ক্ষুদ প্রাণিসম্পদ কর্মকর্তা নিজেই।

ছবি তোলার ক্রেডিট দিলেন এক সাংবাদিককে। নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করা সেই ছবির উপরে ক্যাপশন দিয়েছেন ‘ছবিটা সুন্দর হয়েছে। ক্রেডিট সাংবাদিক, নাম জানিনা।’

প্রাণিসম্পদ কর্মকর্তার অফিস সময় চলাকালীন অবস্থায় সিগারেট খাওয়ার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই নিজের ফেইসবুক আইডিতেও আবার পোস্ট ও এমন ক্যাপশন কেনো লেখা হলো জানতে চাইলে প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহিন মিয়া মুঠোফোনে কোনো বক্তব্য দিতে রাজি হয়নি।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিগারেট খাওয়ার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অফিসে আসেন, সরাসরি কথা হবে।

এদিকে গেলো বুধবার দুপুরে পোস্ট করা প্রাণিসম্পদ কর্মকর্তার সিগারেট খাওয়ার ছবিটি ১৩ ঘন্টা পর নিজের আইডি থেকে সরিয়ে নিয়েছেন তিনি।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেইসবুক আইডিতে আরেকটি পোস্ট করেন প্রাণিসম্পদ কর্মকর্তা মো. শাহিন মিয়া। সে পোস্টে তিনি লিখেন তার ফেইসবুক আইডি হ্যাক করা হয়েছে। কে বা কাহারা বিভিন্ন পোস্ট দিয়েছেলো সে জন্য তিনি দায়ী নয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন