POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রাথমিক শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

প্রধানমন্ত্রী একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুদের উপরে উঠার সিঁড়ি নিশ্চিত করেছেন: ড.মহীউদ্দীন খান আলমগীর

মোঃ নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ১৪, ২০২৩ | সময়: ৫:৫২ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

 

বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কচুয়া শাখার আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে বাংলাদেশের ৩৬ হাজার ১ শত প্রাথমিক বিদ্যালয়কে জাতীয় করন করেছেন। জাতির পিতার সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৩ সালে একই মানের প্রাথমিক শিক্ষা সকল শিশুদের জন্য নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের সকল রেজিস্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় ও তার সাথে সম্পৃক্ত সকল শিক্ষকদের চাকুরী জাতীয় করন করেন। সকল শিশুদের সমতা ভিত্তিক পাঠ দানের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.তাজুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

 

ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো.নাছিমা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো.কামাল হোসেন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন