POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালে প্রবাসী ঘরে তালা ভেঙে নিয়ে গেলো চার লাখ টাকার মালামাল

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৪, ২০২৩ | সময়: ৮:৪৮ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ পৌরসভার বলাখালে দুবাই প্রবাসী করিম বেপারীর ঘরে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। ঘরের স্টীলের আলমারীর লক ভেঙে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায় চোরচক্র। এতে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার সন্ধ্যায় মধ্য বলাখাল তুলাতলী পুকুরে উত্তর পাড়ে প্রবাসী করিম বেপারীর বিল্ডিং এর কিচেন রুমের একজাস্ট ফ্যান ভেঙে প্রবেশ করে চোরচক্র।

ভুক্তভোগী রাজিয়া বেগমের ভাই মাসুদ গাজী জানান, তার বাবার বাড়ীতে যান অসুস্থ বোন’কে দেখতে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেন ঘরের বিভিন্ন আসবাবপত্র চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। একটি সন্দেহ ভাজন চক্র জড়িত রয়েছে বলে ধারণা করেন তিনি।

খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপপরিদর্শক রউফসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিষয়টি জানার পর পর ছুটে আসেন ওয়ার্ড কাউন্সিল মাইনুদ্দিন মিয়াজি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুহিন বেপারী।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন