POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহারাস্তির নাওড়ায় রাতের আঁধারে চারটি গরু চুরি

মোহাম্মদ নুরে আলম | প্রকাশিত: জুন ১৩, ২০২৩ | সময়: ১০:১২ অপরাহ্ণ

চাঁদপুরের শাহরাস্তিতে রাতের আঁধারে বিল্লাল হোসেন নামের এক খামারির চারটি গরু চুরি করে নিয়ে গেলো চোরচক্র।

সোমবার ভোর আনুমানিক তিনটার দিকে শাহরাস্তি পৌরসভার ৪ নং ওয়ার্ড নাওড়ার বিল্লাল হোসেনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী বিল্লাল হোসেন জানান, চুরি হওয়া চারটি গরুর মধ্যে তিনটি গরু ছিল গর্ভবতী ছিলো। বিভিন্ন এনজিও থেকে ঋণ করে গরু গুলো ক্রয় করেছেন। যার মাসে ৩০ হাজার টাকা কিস্তি দিতে হয় তাকে।

বিল্লাল হোসেন জানান, গেলো দু’বছর আগেও আরো একটি গরু চরি করে চোরচক্র। এখন আরো চারটি। যার মূল্য আনুমানিক ছয় লাখ টাকা।

চুরির ঘটনায় শাহরাস্তি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিল্লাল হোসেন।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুবিচার চান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন