POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চার কেজি গাঁজা’সহ চাঁপাইনবাবগঞ্জের মালেক আটক

মো. হোসেন বেপারী - চাঁদপুর | প্রকাশিত: জুন ১৩, ২০২৩ | সময়: ৫:৪৮ অপরাহ্ণ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক থেকে চার কেজি গাঁজা’সহ চাঁপাইনবাবগঞ্জ জেলার আব্দুল মালেক (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর সাইনবোর্ড এলাকায় অবস্থান নেয় থানার উপ-পরিদর্শক মো. নাজিম উদ্দীন ও সঙ্গীয় ফোর্স। পরে চাঁদপুর থেকে ছেড়ে আসা বোগদাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে বাসে থাকা আব্দুল মালেকের ব্যাগ থাকা চার কেজি গাঁজা জব্দ করে পুলিশ। একই সাথে আটক করা হয় মাদক কারবারি আব্দুল মালেককে।
আটককৃত মাদক কারবারি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একভরপুর পাকা তোলা গ্রামের নজরুল ইসলাম বিসুর ছেলে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর চাঁদপুর জেল হাজতে প্রেরণ করা হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন