POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় কাভার্ডভ্যান-পিকআপের সংঘর্ষ, আহত ৭

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ১১, ২০২৩ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

কুমিল্লায় পিকআপ এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপে থাকা ৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১১ জুন) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন ভূঁইয়া পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে। তবে তারা সবাই উপজেলার লালবাগ যুবপুরের বাসিন্দা। তারা পিকআপে করে সদর দক্ষিণ উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন বলে জানা গেছে।

সূত্র: ঢাকা পোস্ট

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন