POPULAR BD NEWS
Popular BD News Logo

লোডশেডিং :  চাঁদপুরে গণফোরামের মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জুন ১০, ২০২৩ | সময়: ১২:০৩ অপরাহ্ণ

সারাদেশে ভয়াবহ লোডশেডিং, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চাঁদপুরে গণফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে চাঁদপুর বাস স্ট্যান্ডে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, জনগণ নিয়মিত বিদুৎ বিল পরিশোধ করছে, তারপরও সরকার বিদ্যুতের জন্য তেল ও কয়লা আনতে পারে না? কেন হাজার কোটি টাকা বকেয়া থাকবে?  এই সরকারের অধীনে জাতীয় নির্বাচন নয়, নিরপেক্ষ সরকার গঠনের আহবান জানান তারা।
 মানববন্ধনে অংশ নেয় গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সভাপতি এড্যভোকেট সেলিম আকবর, কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তাক আহমেদ ও গণফোরামের নেত্রী নাসরিন বেগমসহ গণফোরামের নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন