কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাজবল্লভপুর ও কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া এলাকা হতে এজাহারনামীয় ও ওয়ারেন্টভুক্ত দুই আসামীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১ এর একটি আভিযানিক দল বুধবার রাতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন রাজবল্লভপুর এলাকা হতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মামলা নং-০৭, তারিখ- ০৩/০৬/২০২৩ খ্রিঃ ধারা- ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৪২৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০ এর এজাহারনামীয় ১ নং আসামী আব্দুর রউফ মিস্ত্রির ছেলে আবু বকর ছিদ্দিক (৩০) কে গ্রেফতার করে।
পৃথক অন্য একটি অভিযানে র্যাব-১১ বুধবার রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া এলাকা হতে কুমিল্লার বিজ্ঞ দ্রুত বিচার আদালত স্মারক নং-২৬৭, তারিখ-৩১/০৫/২০২৩ ও সিআর নং-২৯/২৩, দ্রুত বিচার আইন এর ৪ ধারার ওয়ারেন্টভুক্ত আসামী মৃত দেলোয়ার হোসেনের ছেলে মোছাদ্দেক হোসেন ছোটন (৪৮) কে গ্রেফতার করে।
র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।