POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মেয়েকে গলায় তার পেঁচিয়ে হত্যা করে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা!

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জুন ৮, ২০২৩ | সময়: ৬:২৬ অপরাহ্ণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মেয়ে হাজেরা আক্তারের (৪) গলায় বিদ্যুতের তার পেঁচিয়ে হত্যার পর জান্নাত (২৪) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার পীরযাত্রাপুর ইউনিয়নের গোপীনাথপুরের নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত জান্নাত ওই গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবু কালামের স্ত্রী।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা ওসি বিল্লাল হোসেন বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে— সিঙ্গাপুর প্রবাসীর স্ত্রী জান্নাত আক্তার তার শিশুসন্তান হাজেরার গলায় তার পেঁচিয়ে হত্যা করেন। পরে নিজে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে ঘরে আত্মহত্যা করেন।

নিহত জান্নাত আক্তারের মা, বাবা ও পরিবারের দাবি, জান্নাতের স্বামী ও তার শ্বশুরবাড়ির লোকজন জান্নাতকে নির্যাতন করতেন। জান্নাত তাদের নির্যাতন সইতে না পেরে নিজের সন্তানকে খুন করে নিজেও আত্মহত্যা করেন। তারা পুলিশের কাছে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কামনা করেন।

সূত্র:যুগান্তর

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন