নড়াইলে গ্রাম পুলিশ হত্যার প্রতিবাদ ও চাকুরি জাতীয়করনের দাবিতে হাজীগঞ্জে গ্রাম পুলিশের মানববন্ধন ও স্বরকলিপি পেশ করা হয়েছে।
সোমবার সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজিরের কাছে স্মারক লিপি প্রদান করে গ্রামপুলিশের নেতারা।
গ্রাম পুলিশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও জেলা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নিত্য সূত্রধরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা একত্রিত হয়ে এ মানববন্ধনের মাধ্যমে তাদের চাকরি জাতীয়করণসহ তাদের বিভিন্ন দাবী উত্থাপন করেন।
উল্লেখ্য, রবিবার (২৮ মে) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইলের জেলার লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি পূর্ব পাড়া রাজ্জাকের চায়ের দোকান থেকে বকুল শেখ বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে গোলাপ শেখের বাড়ির কাছে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা দূর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে আনলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
E/N