POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধুর শান্তি পদক নিয়ে রচনা প্রতিযোগিতার সব পুরস্কার নিলো মেয়েরা

নাছির উদ্দিন | প্রকাশিত: জুন ৪, ২০২৩ | সময়: ১০:০৩ অপরাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি চলছে। দিবসটি উপলক্ষে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে জানান দিতে রচনা প্রতিযোগিতার আয়োজন করে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার কৈলাইন তুলপাই উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা উভয় অংশগ্রহণ করলেও সব পুরষ্কার নিয়ে নেয় মেয়ে শিক্ষার্থীরা।

 

রবিবার দুপুরে বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থী এই রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।পরে প্রতি ক্লাসে ৫ জনকে বিজয়ী ঘোষণা করে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। প্রতি ক্লাসে শুধু মেয়েরাই বিজয়ী হয়েছেন।

 

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে ৬ষ্ঠ শ্রেণীর তানহা আক্তার, ৭ম শ্রেণীর সামিয়া আক্তার, ৮ম শ্রেণীর সাকিবা জাহান তানহা, ৯ম শ্রেণীর সীমা আক্তার জান্নাত, ১০ম শ্রেণীর খাদিজা আক্তার।

 

নবম শ্রেণির সীমা আক্তার জানান, বঙ্গবন্ধুর উপর রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়েছি। এতে আনন্দিত লাগছে।

 

নিজস্ব উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে এমন আয়োজন করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ডা. খলিলুর রহমান পলাশ। তিনি বলেন, একটি ছেলেও বিজয়ী হয়নি। এতে আমরাও নিরানন্দিত। আগামীর এই প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুকে জানাতে এমন রচনা প্রতিযোগিতার আয়োজন করেছি। বিদ্যালয়ে ছেলেদের প্রতি পড়াশোনায় আরো গুরুত্ব দিতে হবে বলে জানান তিনি।

 

ওইসময় সহকারী প্রধান শিক্ষক রতন কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল আউয়াল খান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এটিএম হাসনাত, শিক্ষক সালেহ আহমেদ, অমৃতলাল মজুমদার, রেখা রাণী দেব, দিল আফরোজা বেগম, ফারজানা বেগম, মুন্নী আক্তার, মো. শাহজালাল ও মো. গোলাম রসুল।

 

এছাড়া দিবসটি উপলক্ষে ছেলেদের মাঝে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী ফুটবলে চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন