৩১মে মতলব উত্তরের ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর বইতে শুর করেছে নির্বাচনী হাওয়া। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই প্রচার প্রচারনায় ব্যাস্ত হয়ে পরছে সম্ভাব্য প্রার্থীরা।
শনিবার ৩ রা জুন বিকালে পৌরসভার ৬ নং ওয়ার্ড থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়ে ৯ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ রাস্তা পদক্ষিন করে ছেংগারচর বাজারে এসে গনসংযোগ করেন আ’লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ও থানা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক নাছির উদ্দীন মিয়া । তিনি ছেংগারচর বাজারের সকল ব্যবাসায়ী ও সাধারণ মানুষদের সাথে কুশল বিনিময় করেন।
এসময় তিনি বলেন, ছেংগারচর পৌরসভা নির্বাচনে আমি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। আমি থানা যুবলীগের সদস্য তার চেয়ে বড় পরিচয় আমি আ’লীগের একজন কর্মী ও বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। বঙ্গবন্ধুর নীতি-আদর্শই আমার চলার পথের প্রেরণা।
আমি সবসময় দলের নেতাকর্মীদের দুর্দিনে পাশে থেকেছি, এবং থাকবো। সততা, ন্যায় বিচার, এবং সাধারণ মানুষের সাথে আমি সবসময় যোগাযোগ রেখেছি।
তিনি আরো বলেন, দলের দুর্দিনেও পিছপা হইনি। নেতা-কর্মীদের পাশে থেকেছি। জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। করোনাকালীন সময়েও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছি।
আমি দলমত নির্বিশেষে পৌরসভার সব শ্রেণির মানুষের ভাগ্য উন্নয়নে নিঃস্বার্থভাবে কাজ করে যাব। পরিকল্পিত আধুনিক শহর হিসেবে পৌরসভা কে মাদকমুক্ত করে গড়ে তুলব। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশা করছি। আসন্ন পৌর নির্বাচনে মাঠপর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে দল তথা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিলে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে জয় লাভ করব।
সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী আমি বিজয়ী হয়ে নেত্রী ও সাধারণ মানুষের আস্থার প্রতিদান দিতে পাড়বো ইনশাআল্লাহ।
এ সময় ,পৌরসবার ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রফিক মিয়া, সমাজ সেবক শহীদ উল্লাহ, আমান উল্লাহ সরকার, ইকবাল হোসেন, সার্জেন্ট মোবারক, কবির হোসেন, জয়নাল আবেদিন সরকার, শাহ আলম, সেকান্তর, রাজিব মিয়া সহ শতশত কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।
E/N