বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. সেলিম মাহমুদ বলেছেন-বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে ইস্যু করে ষড়যন্ত্র করে রাষ্ট্রকে লন্ডভন্ড করে দেওয়ার পাঁয়তারা করছে।
৭৫ এর ১৫ আগস্ট রাষ্ট্রের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে স্ব-পরিবারের হত্যা করতে জামাত বিএনপির দোসরা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলো। বর্তমান আওয়ামীলীগ সরকারের আমলে সে সুযোগ আর নেই। আওয়ামীলীগ সরকারের আমলে বাংলাদেশ এখন সমৃদ্ধশালী। মানুষের মাথাপিছু আয় বেড়েছে। দারিদ্রতার হার কমে ২৬%, শিক্ষিতের হার বেড়ে ৭৬% হয়েছে। মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়েছে। তাই সাধারন জনগন আবারোও আওয়ামীলীগ সরকারকে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায়।
বিদেশীদের কাছে ধর্না দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসা সম্ভব নয়। শেখ হাসিনা ডিডিটাল বাংলাদেশ বাস্তাবায়ন করেছেন। এখন স্মার্ট বাংলাদেশ গড়বেন। তাই আওয়ামীলীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। নির্বাচনে অংশগ্রহন না করে ষড়যন্ত্র করে বিকল্প পথে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোন সুযোগ নেই।
তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, গণতন্ত্রের পথে আসুন, নির্বাচনে অংশগ্রহন করুন।
তিনি ৩রা জুন শনিবার সকালে উপজেলার কাদলা ইউনিয়নের বাতাবাড়িয়া নুরুল আজাদ কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উঠান বৈঠকে প্রধান
অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগীতায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলমের সভাপতিত্বে ও কাদলা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মো.রফিকুল ইসলাম রনি এবং ছাত্রলীগ নেতা মাহবুব আলম রাজুর যৌথ পরিচালনায় উঠান বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ইউপি চেয়ারম্যান মো. হাবিব মজুমদার জয়, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, কাদলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. রাসেল প্রধান প্রমুখ।