মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে শনিবার সকালে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুসের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, গাজী ইলিয়াছুর রহমান,ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল আমিন বোরহান, দূর্গাপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহবুব প্রধান, ফরাজিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইন্জি: রেজাউল করিম, মোহনপুর ইউপির চেয়ারম্যান কাজী মিজানুর রহমান, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবুর রহমান, গজরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ওহেদুজ্জামান সরকার ওয়াদুধ প্রমুখ।
বক্তারা বলেন, দলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১৭ জুলাই ছেংগারচর পৌর নির্বাচন। রাগ অভিমান ভুলে গিয়ে দলের স্বার্থে কাজ করতে হবে। এ নির্বাচনে উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার মার্কা নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে। এ জন্য সকলে মিলে মিশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ব না হলে আর নৌকা পাশ না করলে আমাদের অস্তিত্ব থাকবেনা।